আমার পরিচয় – দাউদ হায়দার।

ভুলে যাও ভিটেমাটিদেশ
তুমি উদ্বাস্তু, আশ্রিত।তোমার স্বদেশ বলে কিছু নেই
তুমি পরগাছা, তুমি মৃত

তোমার সামাজিকতা, তোমার পারিপার্শ্বিক
তোমার চেহারা তোমার চালচলন
উদ্বাস্তুর; আমাদের ঘৃণা-করুণায়
তোমার জীবন

এদেশ তোমার নয়
এই ভিটেমাটিজমিন তোমার নয়
তুমি আশ্রিত, উদ্বাস্তু;
এই তোমার মানব পরিচয়

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দাউদ হায়দারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x