চিঠি – কামরুন নাহার সিদ্দীকা।

বহুদিন পড়ি না হলুদ বা নীল খামে পাওয়া কেনো চিঠি
গোটা গোটা হরফে কিংবা কাঁচা হাতের ভুল বানানের মিষ্টি চিঠি।
‘চিঠি আছে-রেজিস্ট্রি চিঠি’ বলে দরজায় নেই অস্থির কড়া নাড়া।
সেই ডাকপিয়ন-তার সাথে দেখা হয় না,
পাই না অবসর তাকে শুধাবার-
আমার কোনো চিঠি আছে দেবার?

প্রিয়জনের ছোঁয়া, অনুযোগের সুর,
কত না বাসনার বুনন, একটুখানি খবর
কত সুখ দুঃখ আনন্দ বার্তা কাগজের ভাঁজে
হাজার মাইল দূর থেকে জানতে চাওয়া কুশল-
কে কেমন আছে?

জানি দুরন্ত সময়ে এইসব আক্ষেপ নিছক পাগলামো,
মনের সব কথা লেখা যায় ফেসবুকের দেয়ালে।
অথবা ক্ষুদেবার্তা তিন চারটে শব্দে,
শেয়ার হয় আবেগ, জানাজানি সব নিমিষেই।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। কামরুন নাহার সিদ্দীকার কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x