যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে – আসাদ চৌধুরী।

মধ্যযুগ
মুখ চুন করে
দুহাতে পাঁজর চেপে
ফিরে যাচ্ছে নিজ অন্ধকারে।
নীল গগনের ললাটে চন্দন ছিল,
সেখানে হংসমিথুন নয়
বীরদর্পে পাক খাচ্ছে কয়েকটা শকুন
কাকাতুয়ার মতন অনর্গল কলকল,
‘ক্ষমতা, ক্ষমতা…’

যেতে যেতে
হঠাৎ কী মনে করে
ফিক করে হেসে
মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে।

কে দেখেছে, কে দেখেছে,
দাদারা দেখেছে
দিদিরা দেখেছে…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আসাদ চৌধুরীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x