ডানা গজালেই আকাশ পাখির – সালমান হাবীব।

একটা নির্দিষ্ট সময় পর্যন্ত
খাঁচায় আটকে রাখার পর যখন মনে হয়
পরম মায়ায় পুষে রাখা পাখিটি পোষ মেনেছে,
বাঁধন খুলে দিলেও আর উড়ে যাবে না দূরে।
আমরা তখন খাঁচার দুয়ার আলগা করে দিই।
প্রথমে দরজা জানালা বদ্ধ রুমের ভেতর,
তারপর পুরো ঘর, তারপর উঠোন, আঙ্গিনায়।
তারপর ছেড়ে দিই আকাশের সীমানায়।

মনে মনে ভাবি,
পাখি বুঝি পোষ মেনেছে।
আমার মতো পাখিরও বুঝি
মায়া জন্মে গেছে মনে!
যে মায়ার বাঁধন থাকলে
খাঁচার খুলে দেওয়া দুয়ার নস্যি।
দিনভর উড়ে বেড়ালেও
সন্ধ্য হলে ফিরে আসবে নীড়ে!

এতসব ভাব আর ভাবনা নিয়ে
খাঁচার দুয়ার আলগা করে দিতেই দেখি;
ভাবনার দুয়ার ভেঙ্গে পোষ না মানা পাখি
উড়ে যায় দূরে, দৃষ্টির অগোচরে!
শূন্য খাঁচা, পড়ে থাকা পালক,
আহারের জল আর আলগা করা দুয়ার দেখে
আমাদের তখন ভীষণ রকম মন পোড়ে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x