ভালবাসার বিনিময়হীন প্রার্থনা – রুমানা শাওন।

​চাওয়া-পাওয়ার হিসাব শেষ কবে করেছি
মনেই পড়েনা—
শুধু কিছু না-বলা কথা
আর অগোচরে জমে থাকা দীর্ঘশ্বাস
মাঝেমাঝে কি যেন বলতে যেয়েও, থেমে যায়।

​যাদের জন্য রেখেছি
আমার প্রতিটি ভোর, প্রতিটি রাত,
তাদের হাসির ভেতরেই খুঁজে চলি
নিজের বেঁচে থাকার অর্থ।

​নিজের জন্য বাঁচিনি কখনো
সবটুকু দিয়েছি নিঃশব্দে—
কেউ জানুক বা না জানুক,
ভালবাসা তো নিজের মতো করেই থাকে।

​তবু ভালবাসারা ভাল নেই বলে
নিঃশব্দ দহনে পুড়েছি বারংবার,
নিজেকে উলটে পালটে দেখেছি—
কিছু কি ভুল ছিল আমার?

​যতই পুড়ুক মন,
বিষাদটুকু আজ গোপন থাক—
বরং আমার শূন্যতার বিনিময়েই,
ওদের পৃথিবী রঙিন হোক;

​ওদের আকাশ ভরে থাকুক আলোয়,
ওদের দিন কাটুক নির্ভার নিশ্চিন্ততায়,
আমার সব না-পাওয়া, সব না-বলা কথা
মিশে যাক ওদের নীরব ভাল থাকায়।

​আমি দূরে সরে গেলেও
ওদের ভাল থাকা—
হোক আমার থেকে যাওয়া একমাত্র প্রার্থনা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x