উল্লেখযোগ্য স্মৃতি – নির্মলেন্দু গুণ।

আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত
কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা
কিংবা প্রেম বলা যায়।

একদিন টুকুদি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে
বলেছিলঃ ‘তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস্।’
সে-ই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায়
রমণীর ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবন-ছোঁয়া
কিশোরের প্রথম প্রণয়। আর কোন স্মৃতি নেই।

একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে
প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল,
ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূরবী বলেছিল,
‘আমি তার চিরকালের শক্র।’
আমি আজো শক্র-মিত্র তফাৎ বুঝি না।
নিজেরই শক্র হয়ে আমি আজো অপেক্ষমাণ,
ঘুরেফিরে স্মৃতির সমুখে এসে দাঁড়াই।

আমার এ ছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি
আর কোন স্মৃতি নেই, সে-ই আমার প্রেম,
অদ্যবধি সেই আমার পুণ্য ভালোবাসা!

আমার একাকী যাত্রা, জীবনের নিঃসঙ্গতা বুঝে
সদ্যবিবাহিতা আমারই সহোদরা
সিঁথিতে রঙিন চাঁদ মেখে নিয়ে একদিন
শিয়রের কাছে বসেছিলঃ ‘চল্ ক’দিন আমার বাড়ি,
সমুদ্রের হাওয়ায় কাঁটাবি।’

আমি জানি আজো সেই সমুদ্রের হাওয়া,
আজো সেই আকমাত্র ভালোবাসা স্মৃতি,
আজো সেই মুহুর্তের প্রেম।

আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত
আর কোন স্মৃতি নেই।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নির্মলেন্দু গুণের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x