রুটির চেয়ে দামী – বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

(গোর্কির ‘মা’-কে মনে রেখে)

বুড়ীমা তোর গরম রুটি
টাটকা আর গরম
বুড়িমা তোর আগুনে সেঁকা টাটকা আর গরম রুটি
কী জাদু তোর বুকের মধ্যে লুকিয়ে আনিস, বু়ড়িমা
তুই জাদু জানিস
পাইকগুলো সব বোকার মতো তাকিয়ে থাকে,
যখন তোকে ঘিরে
আমরা হাজার ছেলে হাত বাড়াই, সকল রুটির
চেয়ে দামী
বুড়িমা তোর বুক থেকে যা উঠে আসে ;

আগুনে সেঁকা লাল টকটক ইস্তেহার ! বুড়িমা তুই
মন্ত্র জানিস
বুড়িমা তুই বুকের মধ্যে লুকিয়ে আনিস
রুটির চেয়ে অনেক দামী, রুটির চেয়ে অনেক দামী
রুটির চেয়ে অনেক দামী ইস্তেহার !

আরো কবিতা পড়তে ক্লিক করুন। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x