নিজস্ব দিনলিপি – বিথী চট্টোপাধ্যায়।

দেখেছি রাত্রি, আকাশে ফুটছে তারা
আসছে যাচ্ছে, ঝরেও পড়ছে কতো,
জন্মের ঠিক থাকে না, আমার-ও নেই
একটা ছোট্ট তেঁতুলচারার মতো।

পথের কুকুর যেভাবে তাকায়; যদি,
বিস্কুটভরা কোনো হাতে থাকে
চায়ের দোকান ঘেঁষে যেভাবে সে শোয়
সেভাবেই আমি নিয়েছি জীবনটাকে।

দু-চারটি মেঘ, কয়েকটি বাজে কথা
অনেক মেরেছে, ভয়-ও পেয়েছে কতো-
এসেছে গিয়েছে; থেকে গেল শুধু প্রেম
মাথায় আলতো আশীর্বাদের মতো।

ছেঁড়া খাতা থেকে কাটাকুটি, মুখে রক্ত
মুখের খাবার দু-চারটি থাপ্পড়
বিস্কুটভরা ঠোঙা পাশে সকরুণ
পথের কুকুর, ফুটপাতে হোলও ভোর।

ফুটপাত জুড়ে বেঁচে আছি আশ্চর্য
রোদ, জল, ঝড়, পোস্টার পলিথিন,
দু-চারটি মেঘ, আকাশের কিছু তারা
ঝরেও প্যড়েছে প্রতিদিন একদিন।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। বীথি চট্টোপাধ্যায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x