ইউক্রেনের মৃত শিশুদের কফিন – সুবোধ সরকার।

আমার বাবা কফিন বানাতেন
আমার বাবার বাবা কফিন বানাতেন
আমিও কফিন বানাই।
মানুষের অন্তিম শয্যার
আমি সাক্ষী।

আমার কোন নাম নেই আমার কোন পদবী নেই
আমার কোন গোত্র নেই আমার কোন জেলা পরগণা নেই।
আমি বেহালা বাদক হতে চেয়েছিলাম।
পারিনি।
মানুষের অন্তিম শয্যার আমি সাক্ষী।

আমি শুধু কফিন নির্মাতা নই।
যাদের কেউ নেই তাদের কফিন
বহন করে নিয়ে যাই দূর বহূদূর।
যেখানে সূর্য ওঠে তার নীচে
যেখানে সূর্যাস্ত হয়,তার নীচে।

কফিন নিয়ে যেতে যেতে কথা বলি
তার সঙ্গে যে শুয়ে আছে কফিনের আশ্চর্য ভেতরে।
এত বছর কফিন নিয়ে যেতে যেতে
আমার কাঁধ শক্ত হয়ে গেছে।
কিন্তু আজ একটা কথা বলি আপনাদের:
কফিনের অনেক রকম সাইজ।
ছোট্ট ছোট্ট কফিন গুলো সবচেয়ে ভারী হয়।

ওগো মানুষ ,আমাকে দিয়ে ছোট ছোট কফিন
আর বহন করিও না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x