কুসংস্কার – সালমান হাবীব।

আমি ভাবতাম; একে অন্যের সাথে
কথা না হলে- আমরা বোধহয় বাঁচবো না।
তুমি ‘কেমন আছি’ জিজ্ঞেস না করলে
ভালো থাকতে ভুলে যাব।

অথচ অনেকদিন পর এসে বুঝলাম; এসব ভুল।
এখন দিন যায়, মাস যায়, তোমার সাথে কথা হয় না।
অথচ আমি ও আমরা দিব্যি বেঁচে আছি।
কালেভদ্রেও কেউ কাউকে জিজ্ঞেস করি না-
‘তুমি কিংবা আমি কেমন আছি’
তবুও দুজনই দিব্যি ভালো আছি।

তোমার অবহেলার পর আঁকড়ে ধরে বাঁচা
এমন অসংখ্য কুসংস্কার ভেঙেছে আমার।
যেমন তোমার কাছ থেকে ‘শুভ সকাল’ না পেলে
পৃথিবীতে শুরু হতো না দিন।
দিনশেষে ‘শুভ রাত্রি’র ক্ষুদে বার্তা না পেলে
ফুরাতো না; না ঘুমানো রাত।

শুধু তোমার অবহেলার পর জেনেছি;
কথা হীন দিনেও মানুষ দিব্যি বাঁচে,
শুভ সকাল কিংবা শুভ রাত্রি বাক্য দুটি অমূলক।

তোমার অবহেলার পর জেনেছি;
ভালো থাকা কিংবা ভালোবাসার তুলনায়
জীবনে বেঁচে থাকাটা জরুরি।
জেনেছি ভালোবাসা ছাড়াও ভালো থাকা যায়।
কিন্তু বেঁচে থাকার জন্য ভালোবাসা জরুরি না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x