অনাহারী আমি – রুমানা শাওন।

সবাই বলে, “চোখের নিচে কালি!
অসুস্থ নাকি শরীর?”
কেউ বোঝে না—মনেরও হয় প্রচন্ড জ্বর।
হাত বাড়িয়ে ওষুধ দিতে চায়
কিন্তু রাত জেগে ভাঙা গান শোনা
আর নিঃশব্দে কাঁদার গল্প…
অজানা কৌশলে এড়িয়ে যায়।

জিজ্ঞেস করে, “কিরে ঘুম হয়নি? চোখ লাল কেন?”
হাসি চাপিয়ে বলি, “ধুলো পড়েছে, ও কিছু না!”
কেউ জানেও না—বালিশ ভেজে প্রতিরাতের নোনা,
মনের কোনে জমে থাকা ব্যথার হিসাব
শরীরের চেয়ে সংখ্যায় অনেক বেশি।

“এত চুপ কেন? গম্ভির ভাবে আছিস যে?
উত্তর খোঁজে বাহ্যিক আচরণে
কিন্তু কেউ দেখে না—অনেক কথা আটকে আছে গলায়,
যেমন বৃষ্টির দিনে আটকে থাকে মেঘ।

শরীরের ব্যাথা সারবে বটে,
তবে মনের ভাঙা কাচ জোড়া লাগে না কোনো দিন…
যদিও বা লাগে, দাগ থেকে যায় চিরকাল।

সবাই চায় শুধু শরীরের সুস্থতা
তবু কেন বোঝে না—
মনের গহিনে জমে থাকা ক্ষত
শরীরের চামড়ায় ফুটায় সহস্র হুল

যত্ন করা হয় হাড়-মাংসের,
কিন্তু ভিতরের “আমি”
থাকি অনাহারে, কাঁদি চুপিচুপি…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x