মেডিক্যাল বাসস্টপ – দাউদ হায়দার।

আমার ভীষণ ভয় লাগে, অথচ এখানে এলেই
লাউয়ের ডগার মতন
মাথাটা নুয়ে পড়ে সহজেই
বাতাসের শরীরে কাঁচা রক্তের গন্ধ ভেসে বেড়ায় আপন মনে…
আমার বড় ভয় হয়।

মনে পড়ে নূরুল আমিন চেয়ারে বসে পাইপে ধোঁয়া ছাড়ছেন
ধোঁয়ায় ধোঁয়াকার হয় সমস্ত দফতর
ঐ তো মা যাকে খুঁজছে সেই ছেলেটি বন্দুকের আগায়, কালো
গাড়িতে, রাস্তায়, হাসপাতালের রক্তাক্ত বেডে
চিৎকার করছে: বাংলা বাংলা।

চারপাশে নার্স ডাক্তার পুলিশ বেয়োনেট—
বাংলা বাংলা
ফাল্গুনের শিশিরের মতো তার চোখ থেকে জল ঝরে পড়ে নিঃশব্দে
ছেলেটি এসেছিল কোথেকে? না, কথা তা নয়
সে আমার ভাই
তার জন্ম বাংলায়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দাউদ হায়দার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x