ভ্যালেনটাইন – সুবোধ সরকার।

একটা দিক অ্যাসিড পোড়া
একটা দিকে জ্যোৎস্না
যে কেউ ভালোবাসতে পারে
ভালোবাসাটা দোষ না।

অ্যাসিড পোড়া হলেও তার
বসন্ত কি আসে না?
অন্য এক অ্যাসিড পোড়া
লুকিয়ে ভালোবাসে না?

অ্যাসিড পোড়া ওরা দুজন
বকুল ফুল কুড়োয়
এই পৃথিবী ফুরিয়ে যায়
ভালোবাসা কি ফুরোয়?

নদীর পারে ওরা দুজন
খাবার আনে লুকিয়ে
দুজনে খায়, দুজনে হাঁটে
যায় বিকেল ফুরিয়ে।

অ্যাসিডে মুখ পোড়াতে পারো
পারো না মন পোড়াতে
পূর্ণিমায় আর কে ছিল
ভয়ঙ্কর ও-রাতে !

মেয়েটি জানে তবু বলে না
কী হবে নাম জানিয়ে
গসিপ হবে,পুলিশ হবে
গল্প হবে তা নিয়ে।

এই পৃথিবী ফুরিয়ে যায়
ভালোবাসা কি ফুরোয়?
এখনও তারা দুজন মিলে
বকুল ফুল কুড়োয়।

একটা দিক অ্যাসিডে পোড়া
একটা দিক জ্যোৎস্না
একটা দিক সবার পোড়া
ভালোবাসাটা দোষ না ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x