চিঠিপত্র – তারাপদ রায়।

সুখ নেই, দুঃখও করি না।
মধ্যে মধ্যে চিঠি দিও
যে কোন পরগণায় থাকো, যাকে ইচ্ছে খাজনা টাজনা দাও
শুধু মনে করে প্রীতি, কুশল জানিয়ো।

পারো যদি আমের মুকুল কি রকম এ বছর,
কাঁঠালের মুচি এলো কিনা, আর শ্বেতকরবীর
বাচ্চা তিনটে কি রকম চঞ্চল হয়েছে
অনুগ্রহ করে জুড়ে দিয়ো
পুনশ্চের নীচে কিছু খবরাখবর।
ঝিলম না ইরাবতী,
কি যেন দিয়েছো নাম তোমার পাখির?
তার জন্য সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে
কখনো দুর্লভ হলে জানাতে ভুলো না।

তোমার পাখির জন্যে বাগান থেকে ফুলগাছ সরিয়ে
আজ কিছুদিন হলো কাবুলি ছোলার চাষ করি।
গতকাল থেকে শীষ দেখা যাচ্ছে,
এ ছাড়া কি নিয়ে
সময় কাটাই বলো?
বড় ঈর্ষা হয়,
তোমার সময়
কি করে যে এত ভালো কেটে যাচ্ছে! এতখানি ভালো
সময় যায় না কারো।
তুমি বেশ আছো, তবু কুশল জানিয়ো,
যখন যেমন থাকো মধ্যে মধ্যে চিঠি-পত্র দিয়ো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তারাপদ রায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x