মানুষের বিষয় হৃদয় – বেলাল চৌধুরী

পৃথিবীর গোধূলিতে যেখানে আজও হরিণেরা
ভাঙে পিপাসিত হৃদয়ের আমলকী
তার তীরে নদী এক নদীর মতন অবিরাম
স্পন্দিত জীবন-ছন্দে কল কল্লোলিনী…

আর আমরা তখন তাঁর সেই উষ্ণ সংবেদী
দাবদগ্ধ নীল ঠোঁট থেকে
প্রবাহিত শব্দাবলির সুমুখে
ন্যস্ত করি আমাদের যত বিহ্বলতা
বোধ বোধি প্রেম প্রণয় পিপাসা;

আর শিশুর মতোন পরিষ্কার টলটলে চোখ মেলে
তিনি তার মর্মভেদী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেন
আমাদের এই রণরক্ত পৃথিবীর দিকে অনিমেষ
আর আমাদের হৃদয়ে তখন অঘ্রাণ হেমন্তের
যত বিপণ্ন বিষাদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x