সমর্পিত হও – ম.মামুন।

তুমি মানবী? না কি সরোবরে
রূপালী জোছনায় মেঘের ছায়া
যা মুহূর্তের অপসৃয়মান কেবলই মায়া?

বেলা গড়ে ছায়া বাড়ে এবং
অন্ধকারে মিলায়। একটি দীর্ঘ রজনী-
সমস্ত জীবন দিয়ে তা অতিক্রম করা যায়?
প্রদোষে আদিগন্ত মাঠ, আকাশ
ঘাসে শিশির বিন্দু। অসময়,
তবু স্বজন হারানো কোকিল ডেকে উঠে ।
বাঁশবনে বাতাসে ফিস্ফিসিয়ে একটি মায়া
ছায়া হয়ে ঘোরে প্রহরে প্রহরে
আড়াল হবে কতকাল আর?

বিরুদ্ধ প্রকৃতি কাছে টানে বারবার
দোলে মন, ব্যাকুল বিপন্ন হৃদয়
কাঁদো, কেঁদে-কেঁদে সুন্দর হও
করতলে দুঃখ রাখো, ছায়া নয়
দেহ সুষমায় উঠে আসো প্রিয় আলিঙ্গনে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। ম. মামুনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x