আপনাকে – সালমান হাবীব।

আপনাকে
দেখেই আমি জেনেছি
কথা বলার জন্য সবসময়
মুখ কিংবা শব্দের প্রয়োজন হয় না,
কেউ কেউ তাকালেই বলা হয়ে যায়
আদিগন্ত আকাশ, অব্যক্ত জীবন!

আপনাকে
দেখেই আমি জেনেছি
মায়া থাকে চোখের মাঝে,
মায়া লেগে থাকে পাপড়ির ভাঁজে,
কেউ কেউ তাকালেই সে মায়ায়
বাঁধা পড়ে যায় আস্ত একটা জীবন!

আপনাকে
দেখেই আমি জেনেছি
না হেসেও হাসা যায় খুব করে,
কেউ কেউ হেমলক পুষে রাখে
ঠোঁটের কোলাজে।

আপনাকে
দেখেই আমি জেনেছি
বস্তুত সময়ের কোন বয়স নেই,
একটা নথ কিংবা তিলে আটকে থাকে
কারো কারো গোটা ইহকাল।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x