সব গজলই তোমার জন্য – শ্রীজাত।

সব গজলই তোমার জন্য, কেমন করে হয়।
বাকিরা সবাই নগন্য, কেমন করে হয়।

দিগন্ত এক ভ্রমের মতো। নইলে বলো না,
আকাশ মাটির স্নেহধন্য কেমন করে হয়।

মনের কথা বন্ধুদের বলেই বুঝেছি,
বিষাদ এত ভাল পণ্য কেমন করে হয়।

লড়তে লড়তে চোখ হলো লাল, চুল হলো সফেদ…
জানি, মানুষ অবসন্ন কেমন করে হয়।

তোমায় নিয়ে ভাবা ছাড়া কাজ করে না আর —
হৃদয় এমন অকর্মণ্য কেমন করে হয়।

নিজের ঘরে আগুন লাগার পরে সে বুঝল,
সবার অধিকার বিপন্ন কেমন করে হয়।

বেঁচে থাকতে কেউ নিত না খবর শ্রীজাত’র,
এখন লোকে লোকারণ্য… কেমন করে হয়।

সব গজলই তোমার জন্য, কেমন করে হয়।
বাকিরা সবাই নগন্য, কেমন করে হয়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x