শাঁওলি মিত্রর জন্য – কবিতা সিংহ।

এখনো সবুজ আভা লেগে আছে
বড় শাদা উঠে গেছে পুষ্পঝাড়
রজনীগন্ধার গাঢ় কুঁড়ি
বহু কুঁড়ি থোপা থোপা এখনো অস্ফুট
পাপড়ির কুলুপে কুলুপ
নাকি স্তুপ , সুন্দরী বারুদ , নাকি জল
দাহ্য জল অবিশ্বাস্য জলে জলে ঘর্ষণে
আগুন
না কি দ্রোণপৃষ্ঠ তূণ ?
সন্ধানে অভ্রান্ত কার জুড়ে জুড়ে
ক্রমে পর পর
ভিতর গভীর থেকে তুলে আনে জীবনের
শুদ্ধসত্ত্ব নুন ।
যেন গড়ে তোলা ধ্বনি মায়া
রূপ ইন্দ্রজাল যেন খেলা
হাতে পায়ে কটিতে উরু ও গুলফে
বক্ষে চোয়ালে যেন পরুষ ঝলক মেয়ে
শিল্প তার হস্তামলক
মৃত্তিকার মতন লৌকিক
অগ্রাম্য গ্রামীণ ভানুমতী
তারপর
সব ভেঙে ভেঙে চরাচর
ভাঙা , ধ্বনি মায়া কাঁচ সমস্ত ভঙ্গুর
চলে যাওয়া
ছিন্ন করা ইন্দ্রজাল যেন গাঢ় লীলা
খেলার উপরে স্তরে যেন বহুদূর
সমস্ত বাচনে ফোটে
বোধের আরতি গতি সুর
দাঁড়ায় শব্দের চূড়া ভঙ্গির অদ্ভূতে দাঁড়ায়
রেনু রেনু বিশ্লেষণ, — খুলে দেয়
সিদ্ধ অন্তরায়।
এখনো সবুজ আভা লেগে আছে হব
কঠিন মর্মরে শিরা লাপিস লাজুলি
শুধু সে পুষ্প নয় অনঘ প্রস্তর ও
নাকি তার বুক ভেঙে বড় শাদা উঠে গেছে
কুঁড়ি নয় ফুল নয় অজস্র স্ফটিক
ধিক্কারে সে বিচ্ছুরণ ভেঙে দেয়
অজস্র অলীক
সজল বয়সে ধরে দুই হাতে লক্ষ কালস্তরহ’গব জ্ঞজ্ঞ নভগব্বব’
লুফে নেয় , লুফে দেয় আঙ্গিকের
প্রজ্ঞাময় জাগ্রত প্রহর ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। কবিতা সিংহের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x