রুখে দাঁড়া – দেবব্রত সিংহ

মেয়েটি বললে, আমি বিষ খাব স্যার,
আমার আর ইচ্ছে করছে না বাঁচতে।
আমি শুধালাম, কি হয়েছে তোমার
সাতসকালে এসব কি বলছ তুমি।
মেয়েটি বললে, সত্যি বলছি স্যার,
আমার আর একফোঁটাও ইচ্ছে নেই বাঁচার।
আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কি হয়েছে তোমার বলবে তো।
মেয়েটি বললে, মায়ের বয়সী এক মহিলাকে উলঙ্গ করে
চারজন ছেলে মিলে– –
আর বলতে পারবো না স্যার
নামতে নামতে কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন
আমার আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে,
যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই
সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে
আর একটুও ইচ্ছে করছে না আমার ।
আমি বললাম, তুমি পাথর খাদানের মঙলিকে জানো
“মঙলির কথা” মনে আছে তোমার।
মেয়েটি বললে, এখন আর মনে পড়ছে না কিছুই
কারো কথাই মনে পড়ছে না,
সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে
এখন শুধু একটাই রাস্তা খোলা আছে সামনে
প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে আমার।
আমি বললাম, শোনো, পাথরখাদানের মঙলির ও
মনে হয়েছিল তাই,
পাহাড়ী নদীর জলে ডুবে বাঁচার যত সাধ আহ্লাদ
সব এক নিমেষে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে,
পারেনি,
তাকে থামিয়ে দিয়েছিল নদী,
নদী বলেছিল, এই মঙলি,
মরে গেলে তো হারে গেলি
জল থাকে মাথা খাড়া করে উঠ
ই পাথরখাদানের মাটি আর গাঁ গেরামের মাঝে
বাবু আর বেনিয়াদে ব্যাওসার ফাঁদ থাকে
আরো হাজার হাজার লাখ অ লাখ অ
মঙলিকে পাহারা দিবার লাগে
তীর কাঁড় আর টাঙ্গি হাতে
সদদারের পারা তুই যা
রুখে দাঁড়া মঙলি
রুখে দাঁড়া ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x