রবীন্দ্রনাথ ও আমি – রবিশঙ্কর মৈত্রী।

রবীন্দ্রনাথ.
একদিন আপনিও নিজের শৈশব থেকে সরে এসে
অন্য এক শৈশবের পাশে দাঁড়ায়।
সেই নাম—পিতৃত্ব।
আপনারও সন্তানেরা ছিল,
তাদের হাঁটা, হাসি, অসুখ, ভয়,
ছোট্ট হাতের টান—
এসব কি আপনাকে
নতুন করে নরম করেনি?
যে মানুষ শিশু ছিল,
সে যখন পিতা হয়,
তখন নিজের অতীতের সঙ্গে
আবার দেখা হয়।
হয়তো কোনো সন্ধ্যায়
শিশুর ঘুমন্ত মুখ দেখে
আপনি বুঝেছিলেন—
ভালোবাসা মানে
রক্ষা করতে চাওয়া,
আর একই সঙ্গে জানা
একদিন ছাড়তে হবে সবাইকে।

পিতৃত্ব আনন্দ দেয়, দুশ্চিন্তাও দেয়
পিতার বুকের একপাশে
সন্তানের জন্য চিনচিনে ব্যথা হয় সারাক্ষণ।

রবীন্দ্রনাথ, আপনার কবিতায় শিশুদের জন্য
যে স্নেহময় আলো আছে,
সে শুধু কল্পনা নয়—
একজন পিতার দেখা পৃথিবী।
যে শিশুদের আপনি ভালোবেসেছেন,
তারা শুধু আপনার ঘরে নয়,
আপনার ভাষাতেও বড়ো হয়েছে।

আজও জ্যোৎস্না রাতে সবাই যদি বনে যায়
আপনি এক বসে থাকেন ঘরের কোণে।
আাপনার আদরের সন্তান
মাধুরীলতা রেণুকার আর শমীর মৃত্যুতে
আপনি আজও অভিমান করেন রবীন্দ্রনাথ
আমি আপনার অভিমান বুঝতে গিয়ে
ক্রমাগত নিজের অভিমানকেই
আরও গাঢ় গভীর করে তুলছি রবীন্দ্রনাথ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রবিশঙ্কর মৈত্রীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x