যানবাহন নেই – নির্মলেন্দু গুণ।

কোন দিকে যাবে? দক্ষিণে জল, সমুদ্রে বসে আছি।
উত্তরে পর্বতমালা কণ্ঠে দেব শেফালি ফুলের-
কোন দিকে যাবে তুমি?

পালাবার পথ নেই, ব্যারিকেড চতুর্দিকেই,
যেন আন্দোলন চলছে প্রত্যহ।
যানবাহন চলবে না, আজকে অফিস নেই,
ভালোবাসা, তোমাকেও নগ্নপদে হেঁটে যেতে হবে।

হাতের তালুর দাগ, রৌদ্রে বালিশের মতো
উল্টো দেব সব রেলপথ, ইঞ্জিনেও লাগাব আগুন,
তোমাকে ও অজস্র যাত্রীকে।

আমার চোখের কাছ দিয়ে, আমার বুকের কাছ দিয়ে,
আমার ভালোবাসার ফুটপাত ধরে তোমাকে হাঁটতে হবে।
আজ হরতাল, সমগ্র শহরজুড়ে আজ হরতাল।
গাড়ি-ঘোড়া নেই। ব্যারিকেড চতুর্দিকেই।

আকাশে অনেক ভয়, বাতাসেও নিষ্প্রদীপ আলোর মহড়া।
অ্যারোপ্লেন গুলি করে ভূপাতিত করলে মাটিতে
প্লেনক্রাশে ভেঙে যাবে ডানা, সুন্দর মুখের ছাঁচ,
তোমার দেহের মতো প্রিয়তমা দেশের সীমানা।
কোনো দিকে পথ নেই, এ-পথেই হেঁটে যেতে হবে,
মানুষের কাছে, কলরবে।

আমি বসে আছি, তোমাকে দেখব বলে বসে থাকি,
কত দিন ধরে বসে আছি, তোমাকে বলব বলে বসে আছি: ‘
আজ হরতাল, আজ ভালোবাসবার শুভদিন’

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নির্মলেন্দু গুণের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x