নন্দিনী – আহসান হাবীব।

তুমি ক্রমশঃ ‘ডুমুরের ফুল’ হয়ে উঠছো,
নন্দিনী,
আমি ভুলে যাচ্ছি তোমার
চুলের দৈর্ঘ্য,
এই শৈত্যে তোমার করতলের উষ্ণতা,
এমনকি তোমার হাসির যে ঝরনাটা
অনবরত বয়ে যেতো আমার শ্রুতির শ্রবণেন্দ্রিয় ঘিরে,
ক্রমেই তা অশ্রুত হয়ে উঠছে,
মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে দিগন্তের ওপারে…

তুমি কি বিবরে বেঁধেছো বাসা,
নন্দিনী ?
এই লোকালয়,
ভিড়ের কোলাহল,
সারা শহর জুড়ে কাকের চিৎকার,
ধুলো,
ডাস্টবিন থেকে ছুটে আসা দুর্গন্ধ,
নদীর দূষিত জল,
মূর্খ রাজনীতিবিদদের রোষানল থেকে
দূরের রাষ্ট্রবিহীন কোন সবুজ গাঁয়ে ?

ফিরে এসো নন্দিনী,
তোমাকে দেখতে না পেয়ে পেয়ে
আমিও জাড্যতার গতিময়তার কাছে
বন্দী হয়ে পড়ছি,
ভুলে যাচ্ছি কি করে গাইতে হয় গান,
লিখতে হয় কবিতা,
কি করে রুখে দাঁড়াতে হয় রাজপথে
অন্যায়ের বিরুদ্ধে !

আমি চাই তুমি অপেক্ষার দরজায় এসে
টোকা দাও,
বাইরে থেকে বল- ‘দরজা খোলো, আমি নন্দিনী’…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আহসান হাবীব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x