তোমাকে খুব হারাই – আনিসুল হক।

আমি যখন চাঁদের নিচে দাঁড়াই,
মুগ্ধ, কাঁপি, তোমাকে খুব হারাই।

একদিন তো হারাব ঠিকই জানি,
তাই তো আমি কাছে আসার ছলে
অনেক দূরে, অনেক দূরে থাকি।
বুক পকেটে যদিও তোমায় রাখি।

তিনটা চিত্রকল্প এবং উপমায়
তোমার তিলের যোগ্য ছন্দ খুঁজি
রবীন্দ্রনাথ কেবল তখন পুঁজি
যখন আমি মিস করি খুব তোমায়।

তোমার তিলের তুল্য কি ওই চাঁদ?
আমি যখন ছাদে এসে দাঁড়াই
তোমায় আমি সবচে বেশি হারাই।
চাঁদের মুখে তোমার তিলের ছাঁদ।

একদা এক তিলোত্তমাকে
কাঁদিয়েছিলেম। ভীষণ ছিল ভুল।
আমার হাতে এখন জোছনাকে
ধরতে গিয়ে বাধাই হুলস্থুল।

তোমার তিলটা এখনও কি আছে ?
অনেক বড় চাঁদ ধরেছে গাছে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আনিসুল হক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x