তুমি এলে – সালমান হাবীব।

‘আর জাগবো না’ ভাবতে ভাবতে
প্রতিদিন রাত ভোর হয়ে যায়।
না ভাঙা ঘুমের ভেতর হারিয়ে যায় সকাল।
শীতকালীন বিকেলের মতো-
ক্রমশই ফুরিয়ে যায় একেকটা জন্মদিন।

অন্ধকার বুকে নিয়ে
ম্লান হয়ে আসে অস্তগামী সন্ধ্যা।
তবুও মনে হয়; তুমি এলে
থার্মোমিটার ছুটি পাবে,
অরুচি কেটে যাবে,
মুহূর্তেই মিলিয়ে যাবে মুখের জ্বরঠোসা।

তুমি এলে রাতে ভালো ঘুম হবে,
নাস্তার টেলিবে সাজানো থাকবে সকাল,
আস্ত দুপুর খরচ করেও
হাতে থাকবে প্রাণবন্ত বিকাল।

শুধু মনে হয়;
তুমি এলে ধোঁয়া উড়বে গরম ভাতে,
খানিক বাষ্প জমা হবে চায়ের কেতলিতে।
তুমি এলে স্বাভাবিক নিয়মে
ফিরে যাবে পানির ফিল্টার।
রুম তার উষ্ণতা ফিরে পাবে,
প্রয়োজন হবে না কোনোরূপ হিটার।

তুমি এলে হৃদয়ের মতো
রিকশায় বাঁপাশের জায়গাটাও পূর্ণতা পাবে।
রাত দশটায় বাড়ি ফেরা হবে,
ঘুমের আগে লাইটটা আমি ছাড়াও
অন্য কেউ বন্ধ করবে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x