এমন একটা দিন – জয়দেব বসু।

এমন একটা দিন এলনা,একা কাটাতে পারো!
সবাই ভাবে একাই কাটাও,ভাবেনা একবারও
একা বলতে কেমন বোঝায়, কাকে যে বলে একা,
একটা ফোন….একটা চিঠি.. একটা ছবি দেখা
ভাঙ্গতে পারে একটি পলে একা থাকার দিন
তখন থেকে আর তুমি নও একাকী,স্বাধীন!

এবার মাথায় আসবে খবর,আসবে তথ্য আর
এবার মাথায় আকাশ ফুড়ে স্মৃতির হাহাকার!
কমলি তোমায় ছাড়বে না আর, যতই তুমি ছাড়ো
এমন একটা দিন হবেনা, একা কাটাতে পারো!

তাহলে কেন লোভ দেখাও একটা মেঘ, তুমি?
তাহলে কেন নিরাশ্রয় উজাড় মরুভূমি?
তাহলে কেন ক্ষণে ক্ষণেই ভিতর থেকে ডাকে?
বহু জনতার মধ্যে একা কী করে কেউ থাকে?
নাকি এ সব লেখার খেলা,খেলার লেখা,
তাই অবিশ্বাসী,সন্ধিগ্ধ, হতে হয় একাই?

আরো কবিতা লিখতে ক্লিক করুন। জয়দেব বসু।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x