এত অন্ধকার – আরণ‍্যক বসু।

(“দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে”)

তোমার মাটিতে নেই বাউলের গান ?
দাপট দেখছি শুধু কুৎসার !
আগুন-খেলায় মত্ত অসহিষ্ণুতাই ,
শুধু অন্ধকার , কবি , শুধু অন্ধকার?

দিনান্তের খেলাঘরে অমল ও সুধা,
তোমাকে ডাকছে হাহাকারে;
তোমার শঙ্খ আজও ধুলোতেই পড়ে ?
গাঢ় অন্ধকারে , কবি ঘন অন্ধকারে ?

প্রতারণা, মিথ‍্যাচার, অন্তবিহীন,
উন্মাদের খোলা তলোয়ার !
আকাশ মাটির কান্না শুনছে না কেউ !
এত অন্ধকার ? কবি , এত অন্ধকার?

চাঁপারঙ সকালের সবটুকু আলো ,
মুছে গেছে তীব্র, রুক্ষ , জীর্ণ অহংকারে ;
মেঘে মেঘে কাদের উল্লাস ?
শুধু ঘুম কাড়ে , কবি, এত অন্ধকারে ?

সভ্যতার এ সংকটে এসে ,
প্রতিহিংসা যেন মনে রাখে ;
পরিত্রাণ ফিরে ফিরে আসবেই,
পঁচিশে বৈশাখে,কবি, পঁচিশে বৈশাখে ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আরণ্যক বসুর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x