উদ্যত ছুরি- সুনীল গঙ্গোপাধ্যায় ।

অনেকখানি খোলা আকাশের নীচে, মেঘলা, একলা
তুমি
শেষ কবে বসেছিলে?
তেমন দিন মনে পড়ে না?
ওগো অমৃতের পুত্র,
তোমার সারা গায়ে ডিজেলের ধোঁয়া
আর কারখানার কালি!
নদীতে ঝাঁপিয়ে পড়ে দাপাদাপি করেছো কোনোদিন?
করো নি?
নামো নি নদীর জলে?
ওগো আদমের আত্মজ,
তোমার শরীরে এখন ক্লোরিনের গন্ধ
তোমার পোশাক থেকে ঝুরঝুর করে
খসে পড়ে
ব্লিচিং পাউডার!

নিজের হাতে
একটা গাছ কখনো
পুঁতেছো মাটিতে?
ছিঃ, সারাজীবন ধরে এত ফলমূল খেয়ে এলে
তার ঋণ শোধ করলে না?
বাতাসের কাছেও তুমি ঋণী
তুমি বাতাসকে হত্যা করতে চেয়েছো
সবুজ আলোর মতন অরণ্যগুলি তুমি সৃষ্টি করোনি
ধ্বংসে মেতে উঠেছো
তুমি বুনো ফুলের ঝাড়ে আগুন লাগিয়ে
সেখানে বসিয়েছো ইঁটভাটা
তুমি নিসর্গের সঙ্গীত
ঢেকে দিয়েছো হাজার রকম চাকার শব্দে
ওগো স্বায়ম্ভ‚ব মনুর সন্তান
একটু থামো
একবার তাকাও নিজের দিকে
তোমার হাতে উদ্যত ছুরি
সেই বিদ্যুৎবর্ণ মোহময় ছুরি তুমি বসিয়ে দিতে চলেছো
তোমার আপন প্রপৌত্রের বুকে!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুনীল গঙ্গোপাধ্যায় ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x