ইচ্ছে হয় – হাসান হাফিজুর রহমান।

ইচ্ছে হয়, ফিরে যাই মার বুকে
শৈশবের অমলিন খেলাঘরে
সেখানে হাঁটি হাঁটি পা পা শিখি পুনরায়
ধুলোকে সোনার চেয়েও দামি জেনে
বানাই প্রাসাদ,
অভাবনীয় সেই স্বর্গে যাই ফিরে;

ইচ্ছে হয়, পিতার সান্নিধ্যে যাই পুত্র হয়ে পুনর্বার
অপত্য স্নেহের যে ঋণ বুঝি নাই কোনোদিন
দুহাতে কুড়াই সেই অপরিমেয়;

ইচ্ছে হয়, যৌবনের রাঙা জাদু দণ্ডে
দু পা ছড়িয়ে বসি নিরুদ্বেগ কিছুকাল
রক্তের মাতাল রস করি পান, যার স্বাদ কিছু জানি নাই;

ইচ্ছে হয়, এখনো সময় আছে
যথার্থই পিতা হই হাস্যমুখ সুখী পরিবারে-
স্নায়ুর দারুণ প্রতাপ বেঘোরে তাড়ায় শুধু;

ইচ্ছে হয় ফিরে যাই শৈশবে, কৈশোরে, যৌবনে।
সময়ের অতুলন মণিগুলো হাতের মুঠোয় পেয়েও
এসেছি ছড়িয়ে ছিটিয়ে কেবল, শিখিনি গোছাতে।

শুধু ইচ্ছে নিয়ে মরি, ফেরবার পথ জানা নেই।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। হাসান হাফিজুর রহমানের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x