আমার হৃদয়ের আশেপাশে – আবুল হাসান।

পাহাড়ের পাদদেশ থেকে এল বাণীবাহকের;
কঞ্চির মতন দিল গেড়ে বুকে
বলীয়ান যে সংবাদ তাতে,
মনে হলো,মৃত,তারা মৃত;
মরে গেছে ফল্গু পাখি,
আমার দেশের ঝিঁঝি,জিহ্বার তরঙ্গ ঢেউ
আকুল অঘ্রান!

সত্যি কি মৃত তারা?
সত্যনাহকেরা এল অতঃপর শার্টে গুঁজে
নবঘন শ্যাম ঘুঘু,দোয়েল.শালিক।
মুখে ভরা হর্ষোজ্জল হাসিগুলি তাদের সবার
বসন্তের বর্ণচোরা
কোকিলের কাছে কান নুইয়ে দিয়ে
যখন সাতার দিল বাংলার সমস্ত সীমায়…

ছাতকের কমলাবাগান থেকে,
খাসিয়ার পাহাড়ের পাদদেশ থেকে
হাওয়া এসে তখনই সে আমাদের
গ্রামের চিকন ভোরে ঝিঁঝির ঝঙ্কার ঝাঁট নিয়ে
“আবুল হাসান আছ’ আবুল হাসান ………
ডাকলেন আমাকেই,আর
তখন সে মিথ্যা মৃত্যু থেকে
অতুলন ঝিঁঝিঁ জিহ্বা,ফল্গু পাখি উঠে এলে আমার নিজের ঘরে
দেখলুম; সত্যি তো,মৃত নয় তারা ……
বরং বাংলার সে প্রিয়তম সবার সচ্ছল অনুভূতি
আশরীরে আগলিয়ে আজও
তাহার দাঁড়িয়ে আছে,আমার হৃদয়ে,আশেপাশে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আবুল হাসান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x