আমার মাতৃভাষা-কৃষ্ণেন্দু চক্রবর্তী

বাংলা আমার মাতৃভাষা
মায়ের হাত ধরে শেখা,
শ্রুতি মাধুর্যে সদাই খাসা
মধু দিয়ে কথা মাখা।
মাতৃ ভাষা আমাদের গর্ব
প্রাণের চেয়েও অধিক প্রিয়,
রচিত হয়েছে অনেক পর্ব
তুলনায় সব ভাষা যেন ম্রিয়।
ভাষার ধ্বজা উড়বে গগনে
শপথ ছিল জনগণের অন্তরে,
রাষ্ট্র শক্তির বাধায় ঘৃত হুতাসনে
ভাষা শহীদের রক্তে রাঙা চত্বরে।
সব  ভাষা শহীদের বলিদান
দিতে হবে তাদের প্রতিদান,
দিতে হবে ভাষাকে সম্মান
ছেড়ে দিয়ে সব অভিমান।
মাতৃভাষায় করবো পঠন
ভাষা সচেতনতা হবে গঠন,
উন্নীত হবে আমাদের মনন
সমৃদ্ধ হবে সকলের চিন্তন।
ভাষা শহীদকে করি নত মস্তকে নমন,
অনুসরণ করে চলবো তাদের অয়ন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x