আমার নাম মাতৃভাষা – সুবোধ সরকার।

আমি ঝড় থেকে ঝড় হয়ে বেরিয়ে এসেছি
আমি বৃষ্টিকে ভয় পাই না।

আমি কী খাব?
সেটা আপনি ঠিক করে দিতে পারেন না।

আমি কী পড়ব?
সেটা আপনি ঠিক করে দিতে পারেন না।

আমি কোন ভাষা বলব?
সেটা সুপ্রিম কোর্টও ঠিক করে দিতে পারে না।

আপনি কে?

আমি বাংলা বলব না ককবোরক বলব
আমি কোঙ্কনি বলব না স্প্যানিশ বলব

আপনি কে?

আমার মাথা ফাটিয়ে দেবেন? দিন।

আমি ঝড় থেকে ঝড় হয়ে বেরিয়েএসেছি
আমাকে সুপ্রিম কোর্ট দেখাবেন না।
আমি সুপ্রিম কোর্টের করিডোরে জন্মেছি
আমি সুপ্রিম কোর্টের ডাস্টবিনে জন্মেছি
আমি সুপ্রিম কোর্টের বেঞ্চের ওপর জন্মেছি
আমার জামা টেনে ছিঁড়ে দিন
আমার পিঠে দেখতে পাবেন:

আমার বাবার মুখ যা আসলে অশোক স্তম্ভ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x