ও সাগর – সৌমিত্র চট্টোপাধ্যায়।

এমন একটা জায়গায় আমি বন্দি
যেখানে পথগুলো বৃত্তাকারে ঘুরে ঘুরে
নিজেদের চলার কাছেই
বারবার ফিরে আসছে –
কি করে এখান থেকে বেরিয়ে যাব
সে কথা কেউ বলছে না

অথচ একটু দূরেই যে সমুদ্র
সে কথা আমার মুখের ওপর
নোনা বাতাসের ঝাপটা এসে বলে যাচ্ছে
এমনকি তার লক্ষ ঘোড়ার খুরের শব্দ শুনে
আমি চোখ বুজেও
ঢেউগুলোর ছুটে আসা দেখতে পাচ্ছি
সাদা ফেনা কষ গড়িয়ে পড়ছে
সাদা ফেনা কষ গড়িয়ে পড়ছে
ওই তো দেখা যায়

ও সাগর, তোমার আঘ্রাণ নেব একদিন
ওগো সিন্ধু, তোমার সঙ্গে আমার মিলন দিনে
যে ঝড় এসে আছড়ে পড়বে
তার বেগ আমায়
বাকি পথটা দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে
তীর্থের দিকে

এই বৃত্তের থেকে আমাকে টেনে নাও
তোমার নোনা ঢেউয়ের দস্যুতায়

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x