পুনর্জন্মে নয় – দাউদ হায়দার।

পুনর্জন্মে নয়, প্রতি জন্মে তোমাকে আমার চাই
রক্তে ধমনিতে জ্বলে লাল অগ্নিশিখাঃ
কবিতার থেকে যতদূরে যাই
বন্দিশিবিরে দেখি উদ্ধত কনীনিকা।
তোমাকে আমার চাই, তুমি ছাড়া এ-বিশ্বের অস্তিত্ব
আদৌ মানি না-
সমস্ত পদাবলী, রবীন্দ্রসংগীত তুমি ছাড়া সব বৃথা
এমনকি সূর্যোদয়, তারা-ছাওয়া সৌর-আকাশ,
কোনোকিছু চিনি না-
আমি নই রাম, লোকভয়ে ছেড়ে দেব সীতা।
পারি, সমস্ত উপেক্ষা করে তোমাকে নিয়ে যেতে
পারি, সমস্ত রাজ্য পদতলে রেখে একান্তে পেতে
যা-কিছু করণীয়, সবই পারি
প্রয়োজনে দীর্ঘ বনবাস
কেননা নিবিড় বারোমাস
তোমাকে আমার চাই
তুমি ছাড়া বিশ্ব কবিতার, কোনো মৌল উপাদান নাই ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দাউদ হায়দারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x