বৃষ্টির দেশ থেকে এলে – অরুণ মিত্র।

তুমি বৃষ্টির দেশ থেকে এলে। এই এতগুলো পাতা আমি জড়ো করেছি,
এত ডালপালা। দ্যাখো তো এরা তোমাকে আগুন ছাড়া অন্য কথা বলে কিনা।

যে ছেলেটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে তার ঘরে ফিরবার নাম নেই।
কী নিয়েই বা ফিরবে? আমি তাকে এমনিভাবেই রোজ দেখি। আমার বিশ্বাস সে সব সময়
অদৃশ্য হয়ে যাবার জন্যে অপেক্ষা করে।
কিন্তু তার কপালের রক্তচিহ্নটা এক-একবার আমাকে অভিভূত করে ফেলে।
তুমি হয়তো বুঝবে, মানুষের লক্ষণগুলো
তুমি হয়তো ঠিক ঠিক জেনে এসেছ।

পাঁচ ক্রোশ পথ ভেঙে আমি গিয়েছি ইস্পাতের নদী দেখতে।
কোনোই মানে ছিল না। সে জ্বালাপোড়া তো এখানকার বাতাস ছেয়ে আছে।
তবে এইটুকু আমি অনুভব করেছি যে আমাদের মাটির ভিতরে অমোঘ উত্তর রয়েছে।
তুমি মৌসুমকে জানো, ফলনকে জানো, এই মাটিকে একবার তুমি আদর করে দ্যাখো।

মুগ্ধতার একটা চেহারা বোধহয় কোনো এক মুহূর্তে আমার নজরে এসেছিল।
কিন্তু আমি নিশ্চিত নই। তোমার জলছোঁয়া হাত কি তাকে নতুন করে গড়ে
দিতে পারবে?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অরুণ মিত্রের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x