মুমুর জন্যে – মাকিদ হায়দার।

যশুরে কাঁকুই দিয়ে আঁচড়িয়ে দিব চুল।
সাজিয়ে দেবো জামালপুরের নকশি কাঁথা দিয়ে
ফুলসজ্জার অনন্ত প্রহর ।

ঢাকেশ্বরী বস্রালয় থেকে এনে দেবো
তোমার অনেকদিনের শখ মসলিনের ।
সেই শাড়িটি, যেটি ঢাকার নবাববাড়ির
নবাবজাদি কিনতে চেয়েছিলো ।

ঢাকেশ্বরী বস্রালয়ের মালিক
সুন্দর বাবুকে বলে রেখেছিলেন ,

নবাবজাদি যদি লক্ষ, কোটি টাকা মুল্য
দিতে চায়
আমি দেবো তারও অধিক ।
মসলিন চাই দিতে হবে
আমার মুমুকে ।
কী যে দিনকাল পড়েছে, কোথাও খুঁজে পেলাম না
যশুরে কাঁকুই ।
যেমন মুমুকে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন । মাকিদ হায়দারের কবিতা ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x