দুর্বোধ্য বনপথে – সৌমিত্র চট্টোপাধ্যায়।

আমি ইচ্ছে করলে
আমার এই লেখা
খুব দুর্বোধ্য করে তুলতে পারি

অন্তত ততটা দুর্বোধ্য
যতখানি তোমার সঙ্গে আমার সম্পর্কটা
শেষ পর্যন্ত যা হয়ে দাঁড়িয়েছে
সূর্যের আলো ঢুকতে পারেনা
এমন এক বেপথু জঙ্গলের সমান

এই লেখা দুর্বোধ্য হলে পৃথিবীর
অধিকাংশেরই কোন ক্ষতি নেই
পাঠকের হাতে পড়লে
তাদের কেউ কেউ বিভ্রান্ত হবে

তোমার সঙ্গে আমার সম্বন্ধের মধ্যে
একসময় দেওয়া নেওয়ার সুখবেদনার
বনমর্মর শোনা যেত –
বাসনার তীব্র নিখাদ
কিম্বা সে আবেগ অপূর্ণ থাকার প্রচ্ছন্ন দীর্ঘশ্বাস –
এইসব যা ছিল সবই দুর্বোধ্য হয়ে গিয়েছে
পদপাতহীন কাঁটালতার অরণ্য যেন

এর জন্য কারো মনোভাবের
কোন হেরফেরের সম্ভাবনা নেই
এ নিয়ে প্রত্যক্ষদর্শীর বিবরণের দরকার নেই আমিই তো জানি
তোমার সঙ্গে আমার সম্পর্ক
শরতের ভোরবেলার মতো
আর আমরা স্বচ্ছ আলোয় ভরিয়ে ফেলতে পারি না

এই কাঁটা লতার দুর্বোধ্য বনপথে
প্রাকযুগের সব চিহ্নই ফসিল বলে মনে হয়
এমনকি প্রিয় সম্বোধন
তা এখন আর পথফলকের কাজও করতে পারেনা

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x