তারা রং গাছ – মল্লিকা সেনগুপ্ত।

আমার গায়ে ছিল কফির মতো রং বাতাসে শনশন লোমের রাশি
সাতাশে মার্চের চৈত্ররজনীতে আমার গায়ে ছিল জঠররস

পেঁয়াজ হাতে নিয়ে প্রথম খোসা তার কে ছাড়িয়েছিল তা অবান্তর
কানের পাশ দিয়ে দু’ বেলা ছুটে যেত পক্ষীরাজ ঘোড়া শৈশবের

গায়ের কাঁটাগুলি খসল একে একে জাগল কিশোরীর লজ্জারং
কোথাও বায়ু এসে দু’খানি তাঁবু ফেলে, কোথাও তন্ময় শিরীষ বট

চামড়া ফুলে ওঠে, চামড়া নেমে যায় কোমরে খাঁজ পড়ে বিভঙ্গের
গাছেরা তাকালেও অবশ শিহরণ চক্ষুদুটি উড়ে বসত ডালে

এমন দিনে এক মেঘের মতো নীল নভশ্চর এল নভশ্চর!
আকাশগল্পের জগতে সে আমায় ভাসিয়ে দিল যেন শিমুলবীজ

তখন রামধনু আমার সীমা ছিল গাছের গায়ে ছিল তারার রং
তখন ঝাঁপ দিলে আমাকে ধরে নিত পিতার মতো এক পুরুষহাত

সেই যে শুরু হল নির্ভরতা তার এখনো শেষ নেই, হল না শেষ
তখন গায়ে ছিল কফির মতো রং, এখন চোখ জুড়ে তারার গাছ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x