আয়না – সাদাত হোসাইন।

কতটা বেঁচে থাকা মরে যাওয়া নয়
কতটা দূরে যাওয়া সরে যাওয়া নয়,
কতটা রোদ এলে নিকানো উঠোন
ভিজে যাওয়া কান্নার স্মৃতি ভুলে রয়?

কতটা নীরবতা আর ভাষা নয়
কতটা ডুবে যাওয়া পাড় ভাসা নয়,
কতটা প্রেমিক হলে বুকের ভেতর
জেগে ওঠে ডুবোচর, অমোঘ প্রণয়?

কতটা ছুঁয়ে যাওয়া ভালোবাসা নয়
কতটা ভীষণ রাত আলো-আশা নয়,
কতটা আঁধার ঝড়ে বিবাগি নাবিক
জাহাজের মাস্তুলে গুনেছে প্রলয়?

কতটা কাছে থাকা কাছে থাকা নয়
কতটা উধাও হলে পাছে থাকা নয়,
কতটা ঘৃণা পুষে একাকী দুপুর
হুহু করা কান্নায় ভালোবাসা হয়?

কতটা বুকের জলে শ্রাবণের মেঘ
চুপিচুপি চোখেদের জলে কথা কয়?

কতটা বেঁচে থাকা মরে যাওয়া নয়
কতটা দূরে যাওয়া সরে যাওয়া নয়,
কতটা ছুঁয়ে দিলে বুকের ভেতর
মাঝরাতে কেঁপে ওঠে তৃষিত হৃদয়?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x