কিছু মনে নেই – আল মাহমুদ।

কাল আমি আমার মা’র সাথে অনেকক্ষণ কথা বলেছি।
অদ্ভুত বৃদ্ধা। একদা আমাকে জন্ম দিয়েছিলেন। সম্ভবত
এখন বিশ্বাস হতে চায় না। যখন মিটমিট করে
আমাকে দেখলেন। আমার গরম লাগছিল।
আমি বললাম, চলো মা আমরা একটু চা খাই,
বুড়ি হেসে তসবীহ টিপতে লাগলেন,
তোর যেখানে জন্ম হয়েছিলো, মনে আছে?
নিম গাছের নীচে ছনের চালায়। সে রাতে
আমাদের একফোঁটা চা-ও ছিলো না।
আমি কাপটা নামিয়ে রাখতে রাখতে বললাম,
না মা, কিছু মনে নেই।

পেঁচার ডাকে আমার ভয়, এদিকে তোর কান্না
ঘরে নেই পুরুষ। তোর বাপ গেছে চরের ধান
পাহারা দিতে। কে-যেন আজান হাঁকলো
হাজী শরিয়তের মত গলা। ধাই মেয়ে
তোকে দোলাতে দোলাতে বললো,—
বল লেংটা তুই কোন মসজিদে যাবি?—
মনে আছে?

না মা, আমাদের কাপ জুড়িয়ে
পানি হয়ে গেল যে!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আল মাহমুদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x