অপেক্ষার শেষ রোদ – রুমানা শাওন।

( মা এর চিকিৎসা শেষ করতে পারার অনুভূতি )

​বিষাদেরা আজ হারিয়েছে দিক
বুকের ভেতর আজ এক সমুদ্র নীল আকাশ।
কঠিন সে পথের ক্লান্তি শেষে আজ—
বয়ে নিয়ে এলো যেন এক পরম স্বস্তির নিশ্বাস ।

​সব লড়াইয়ের শেষে এমন একটা সকাল আসে,
যেখানে শব্দরা হারিয়ে ফেলে ভাষা
কথা যেন হয়ে ওঠে এক একটা গল্প
প্রতিটি নিশ্বাসে বয়ে চলে স্বস্তি অল্প অল্প।

কৃতজ্ঞতা মাবুদের কাছে
মাথায় ছিল তার রহমত,
যখন আমি ছিলাম অথৈ সমুদ্রের মাঝে
ছিল না পাশে কোন আপনের হাত
মনে ছিল ভয়, কিভাবে কাটবে এই ভয়াল রাত?

সবকিছুই সহজ করে দিয়েছেন
বিপদকে করেছেন বিলীন
শোধ করা যাবে না এই ঋণ
হে মহান রাব্বুল আল আমীন।।।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x