পৃথিবীর মা – মল্লিকা সেনগুপ্ত।

আলুলায়িত আমার চুলে
সারা আকাশ মেঘলা হয়ে উঠল
আমার গায়ের সবুজ ডুরে ধনেখালির শাড়ি
হয়ে উঠল অরণ্যের লতাগুল্ম
আমার কণ্ঠ থেকে সুর চুরি করে
সপ্তম সুরে গেয়ে উঠল কোকিল
আমার মুখের হিজিবিজি বুলি
হয়ে উঠল জনগোষ্ঠীর মাতৃভাষা
আমার গায়ের ক্লান্তি ঘাম যৌনতার ঘ্রাণে
তৈরি হল মাটি পৃথিবীর সোঁদা গন্ধ
আমার খিদে থেকে গজিয়ে উঠল
মাঠ ভর্তি ধানমঞ্জরী
আমার স্নানের জন্য নদী তৈরি হল
গা শুকোনোর জন্য ছড়িয়ে পড়ল রোদ
আমার ক্রোধের তাপে চকমকি পাথর
আগুন হয়ে জ্বলে উঠল
আমার তীব্র ভালোবাসার আকাঙ্খায়
জন্ম নিল পুরুষ
আমার শরীরে প্রোথিত হল তার বীজদণ্ড
আর তখন আমারই গর্ভে জন্ম নিল পৃথিবী।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্ত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x