জীবনের জলছাপ – মমতাজ মৌ।

ড্রয়ারে জমিয়ে রাখি অপূর্ণ শখ, ভাঙা স্বপ্ন।
বাণিজ্যিক ব্যাংকে ঠাই হয় না বলে ওদের নিয়তি অলিন্দের ড্রয়ারেই জমে থাকা ।

হুটহাট আগল খুললেই
অপূর্ণ শখগুলো ভেংচি কাটে, বৃদ্ধাঙ্গুলি দেখায়
“হেরো” বলে গালি দেয় নাকের ডগায় চড়ে ।
শত শত ভাঙ্গা স্বপ্ন ” টা টা! গুডবাই! ” বলে মার্চপাস্ট করে, ধুন্ধুমার হুলুস্থুল করে।
বলে যায়, “সাতে যা পেতে হয়, সত্তুরে তা পাবে না।
আর পেলেই বা কী!
মন বদলাবে, শরীর সচল থাকবে না! “

রাজপ্রাসাদ থেকে ঝুপড়ি ঘর –
রাজরানী থেকে বস্ত্রবালিকা –
সকলের গল্প এক
সকলের গল্প এই-ই।
জীবনের পায়ে পায়ে শেকল, পদে পদে হিমালয়।

দুহাতে জঞ্জাল সরাতে পারি ,
দু পায়ে ডিঙ্গাতে পারি কিলিমাঞ্জারো।

শেকল আটকে রাখে নোম্যান্স ল্যান্ডে ।
তারপর একদিন কোটি কোটি আফসোস আর অপূর্ণতার জাদুঘর হয়ে
জীবনকে “গুডবাই” বলে চলে যাবো মৃতের জগতে!

জীবন একমুখী পথ
বোড়ের মতো সামনে এগিয়ে যাওয়াই ভবিতব্য।
ফিরে গিয়ে শূণ্যতা পূরণের সুযোগ সে দেয় না !
কিছু তামাদির তো কিছুতেই মওকুফ হয় না ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মমতাজ মৌ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x