কালো বস্তির পাঁচালি – বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

কালো রাত কাটে না, কাটে না
এতো ডাকি, রোদ্দুর এই পথে হাঁটে না
ঘরে না মাঠে না
সূয্যিঠাকুর শোনো, সূয্যিঠাকুর গো
আমাদের খোকা খুকু তোমারই পর গো?
মাগো এতো ডাকি খিদের দেবতাটাকে
বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুনমাখা ভাত রাখে
তুই আর আমি দুঃখ ভুলব
ভুলবো পেটের জ্বালা
মাগো খিদের দেবতা, সে কি একেবারে কালা!
বাছারে, আমরা অচ্ছুৎ, তাই যেভাবে যত‌ই ডাক
কোন দেবতাই বস্তিতে আসে নাকো!

আয় রোদ্দুর আয়!
আয় আমাদের ন্যাংটো খুকুর নোংরা বিছানায়।
আয় রোদ্দুর বস্তিতে
আধমরা ঐ খুকুর ঠোঁটে
একটু চুমুর স্বস্তি দে।
আয় লক্ষ্মী আয়রে সোনা
এইটুকুতেই জাত যাবে না।

আয় রোদ্দুর আয়।
দারুণ শীতে খুকু মোদের
ঠান্ডা হয়ে যায়।
আয়রে শীত মাড়িয়ে
ভয়ের জুজু ডাইনি বুড়ির
চুল ধরে দে তাড়িয়ে।
আয় লক্ষ্মী আয়রে সোনা
রাত গেলে কি ভোর হবে না?

শূন্য উঠান শূন্য মাচা
শূন্য ভাঁড়ার ঘর
এমন দিনে বাছারে তোর
এ কোন কঠিন জ্বর?

এর ঝাঁটা ওর লাথি খেয়ে
বেড়েছিস তুই ছেলে
বাঁচবি কি তুই এই জ্বরেও
উপোষে দিন গেলে?

ক্ষুধার আগুন দাউ দাউ
কান্না-ভেজা ঘরে,
মায়ের কোলে দুধের শিশু
দুধ ছাড়া আজ মরে।

বাইরে বাতাস আছড়ে পড়ে
আমি কি তোর মা?
ঝাঁটা স‌ইলাম, লাথি স‌ইলাম
কী-জন্যে সোনা!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x