পিছুটান – সালমান হাবীব।

কেউ জানে না ফিরে যেতে যেতে
হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার মানে,
এই যে আমি দাঁড়িয়ে আছি, যাইনি কোথাও
বলতে পারো এই দাঁড়ানো কোন সে মায়ার টানে?

এই যে আকাশ, ক্লান্ত দুপুর
শূন্য লাগা শহরটাতে বাড়ছে শুধু লোক,
তবুও কেনো একলা লাগে
বুকের ভিতর জড়িয়ে থাকে ঝরাপাতার শোক!

ছেড়ে যাওয়া মুখ, ভুলে যাওয়া মন
অযথাই সেই কথা ভাবে সারাক্ষণ
চলে যেতে যেতে, ভুলে যাওয়া পথে
বুঝে না সে হয়ে গেছে একলা কখন,

তবুও মানুষ চলে যেতে শেখে
অভিমান পুষে রাখে খুব করে বুকে
সময় পেরিয়ে গেলে বুঝে আসে যখন
হারানো মানুষ আর থাকে না তখন!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x