অপেক্ষা – মহাদেব সাহা।

একটু দেখা পাবো বলে
এককোটি বছর দাঁড়িয়ে আছি
এই চৌরাস্তায়

শুধু একবার দেখবো তোমাকে
শুধু তার জন্য দীর্ঘ অপেক্ষা
এই ঢেউ গোনা ;

কতো অশ্রুজল শুকালো দুচোখে
কত শীতগ্রীষ্ম পার হয়ে গেলো
অপেক্ষা ঘুচলো না,

এক ঝলক দেখার জন্য হদ্দ গেঁয়োর মতো
দাঁড়িয়ে আছি আমি রাস্তার উপর
চক্ষুলজ্জা নেই ;

তোমার একটু দেখা পাবো বলে
জীবনের সবকিছু ফেলে
এখানে এলাম

দাঁড়ালাম মাঝপথে পাগলের মতো
পথে পথে ছড়ালাম ফুল
বিছালাম তৃণ ;

তোমাকে দেখার জন্য এই অনন্ত অপেক্ষা
দীর্ঘ পর্যটন, দীর্ঘ পথ হাটা
পথে পথে ঘুরে মরা,

তোমাকে একটু দেখতে পাবো বলে
বুদ্ধের মতন আমি ঘর ছাড়া
পথের বাউল ;

শুধু একবার তোমার দেখা পাবো
তাই এককোটি বছর এখানে দাঁড়ানো
এখানে অপেক্ষা ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মহাদেব সাহা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x