ভগবান যা বললেন- নির্মলেন্দু গুণ।

নানাকারণে মনটা ভালো ছিলো না৷
ভগবানের ওপর বিশ্বাস স্থাপন করে,
তাঁর পাদপদ্মে নিজেকে সমর্পণ করে ম
ধ্যরাতের দিকে আমি ঘুমাতে গিয়েছিলাম।

আমার ঘুম, যাওবা একটু লেগে এসেছিলো চোখে,
ভেঙে গেলো কোনো অজানা মানবের ধাক্কায়।
মানবীও হতে পারে, আমি তাঁর দেহরূপ ভালো করে জরিপ করতে পারিনি।

ঘুমাতে যাবার সময় নিশ্চ্ছিদ্র অন্ধকার ছিলো ঘরে।
কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে সক্ষম
একবিন্দু আলোও ছিলো কোথাও।
অথচ ঘুম ভেঙে যাওয়ার পর দেখলাম
আমার শয্যাপাশে একটা পূর্ণদৈর্ঘ্য মানুষের ছায়া।

তার মানে তিনি আলো হাতে নিয়েই বা নিজেই
আলো হয়ে প্রবেশ করেছেন আমার গৃহে।
ভয় নিয়েই ঘুমাতে গিয়েছিলাম, ঘুম ভেঙে যাবার পর
সেই ভয়টা নতুন করে চেপে বসলো আমার মনে।

আমি ভয়ার্তকন্ঠে বললাম– কে? কে? কে এখানে?
ছায়াটি বললো, আমি, —আমি ভগবান।
আমি বললাম, একী কথা?
আপনার ওপর আস্থা স্থাপন করেই তো আমি ঘুমাতে গিয়েছিলাম।
ঘুম এসেও গিয়েছিলো কিছুটা।
আর আপনিই আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন?

ভগবান বললেন, আমি তোর ঘুম ভাঙাতে আসিনি।
আমি তোর ভুল ভাঙাতে এসেছি।
তুই তো ভালো করেই জানিস- আমি নেই।
তোরা তোদের নিজেদের ভুলের দায়
আমার কাঁধে চাপানোর উদ্দেশ্যেই আমাকে বানিয়েছিস। তাই না?

না-না, তা কেন? অনেকেই তো বলে, আপনি আছেন।

চুপ কর,–তুই কবি, এরকম অজানায় আত্মসমর্পণ
আমি তোর কাছে মোটেও প্রত্যাশা করিনি।
ঘুম না-এলে তুই নিকটস্থ ডাক্তারের কাছে যাবি–
আমাকে আর কখনও বিরক্ত করবি না।
তোদের অত্যাচারে তো আমিই ঘুমাতে পারছি না।

আমার ঘর অন্ধকার করে দিয়ে তিনি চলে গেলেন।
আমি জেগে থাকলাম, অন্ধকারে একা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নির্মলেন্দু গুণ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x