তুমি তো কাঁদো না – সুভাষ মুখোপাধ্যায়।

কী আশ্চর্য কখনই তুমি তো কাঁদো না

পুঁটুলি পাকিয়ে রেখে গেছ
এ-বাড়ির আনাচে-কানাচে
যে মনোবেদনা

পুড়ে যাচ্ছি আমি তার আঁচে

এ একরকম ভালো
শুনতে পাই না কানে
কে কী বলল, কে কেন চাইছে বেশি আরও
থাকতে হয় না সাতেপাঁচে কারও

গলিতে তোমার ছোট্ট এক চিলতে বাগানে
লঙ্কাগাছে ফুল ধরেছে সবে

তুমি আসছ কবে

ছেঁড়া সেলাইয়ের ছুঁচে
ভাঙা জোড়া দেওয়ার আঠায়
তুমি আছ ছুঁলেই টের পাই

লাঠি হাতে উঠে
এ-ঘর ও-ঘর করি খোঁড়াতে খোঁড়াতে

কখনও সাক্ষাতে
বলি নি লজ্জার মাথা খেয়ে মুখ ফুটে

তবু খুব জানতে ইচ্ছে করে

কখনও না-কেঁদে
সমস্ত বর্ষার জল কেন তুমি হাসিমুখে
তুলে নাও দু-চোখের কোলে-

একদিন বাঁধ ভেঙে দিয়ে
আমাকে ভাসিয়ে দেবে ব’লে?”

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুভাষ মুখোপাধ্যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x