উৎসবের দিনে আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ি না- বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

রথের মেলা দেখতে আমার বেশ লাগে ;
ভেতরে হাত-পা-গুটানো জগন্নাথ, সুভদ্রা, বলরাম
বাইরে হাজার মানুষ রথ টানছে, রথ টানছে…
এই রথের মেলা নিয়েই রবীন্দ্রনাথ একদিন কবিতা
লিখেছিলেন :
‘বসেছে আজ রথের তলায় স্নানযাত্রার মেলা…’
সে-দিন ভোর থেকে অঝোর ধারায় নেমেছিল বৃষ্টি
আর, ঐ বৃষ্টির মধ্যেই, এক পয়সায় তালপাতার
বাঁশি কিনেছিল ছোট্ট এক মেয়ে
যার হাসিতে সমস্ত রথের মেলাটাই রোদ্দুর হয়ে
উঠেছিল।
তারপর, বৃষ্টি-মাথায় এবার এলো একটি ছোট ছেলে
কিন্তু একটিও পয়সা ছিল না তার যা দিয়ে সে
কিছু কিনতে পারে—
তার চোখের সামনে হাজার মানুষের উৎসব,
তারই শুধু মলিন মুখে তাকিয়ে থাকা—বর্ষার আকাশ
যখন ক্রমেই অন্ধকার হয়ে আসছে, অন্ধকার…
রথের মেলা দেখতে আমার বেশ লাগে
যদিও ঐদিন আমি ভুল ক’রেও রবীন্দ্রনাথের কবিতা পড়ি না ;
কেন না তার কিছু কবিতা উৎসবের দিন আমাদের মুখ
ম্লান ক’রে দেয়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x