নীলকণ্ঠ ভালোবাসা – অবশেষ দাস।

কতদিন খুঁজেছি, তোমার ভেতর থেকে সোঁদামাটি,গীতিকবিতা
স্বস্তি ও গাছের ছায়া
সহজ পাঠের মতো গাঢ় মনোযোগ
প্রত্নগন্ধে ভরা পৌষ-হৃদয়
প্রসন্ন নিম ফুলের দেশ
কোজাগর ভালোবাসা…

কতদিন খুঁজেছি, বিকেলের শান্তি
শালুকের ঘ্রাণে ভরা
কাঁসার সকাল।
তোমার কোলের মতো সুন্দর
নিরীহ পদধ্বনি।

তোমাকে পাওয়া হলো রক্তমাংস,
শিরায় শিরায়
লীলাময় বন্য আনন্দ, গাঢ় চুম্বনে।

জংলি ফুলের অজস্র মুদ্রায়
ঘাম ঝরা ঋতুর মতো অতল উষ্ণতা পারাপার…
রাত্রি ও চাঁদের আলোছায়া কথা বিনিময়
সুগভীর কস্তুরী ঘ্রাণে।

অথচ, তোমাকে পাওয়া হলো না
তোমার হৃদয় থেকে উত্থিত স্পন্দন
গান হয়ে উঁকি দিলো না।
কুমকুমে সন্ধ্যা ও জ্যোৎস্না-হৃদয়
আজও অধরা
নীলকন্ঠ ভালোবাসা!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অবশেষ দাসের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x